ভালুকায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি – স্মার্ট যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই স্লোগান নিয়ে ভালুকায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও যুবকদের মাঝে চেক প্রদান করা হয়েছে।
উপজেলা পরিষদ হল রুমে বুধবার (১নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুবউন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরশাদুল আহমেদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ডঃ সেলিনা রশিদ, যুবউন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং উদ্যোক্তাগন।
এসময় ১১ জন প্রশিক্ষিত যুবকদের মাঝে ১১ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































